খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কক্সবাজার থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র উদ্ধার,পরিবারের কাছে হস্তান্তর

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
কক্সবাজার থেকে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র উদ্ধার,পরিবারের কাছে হস্তান্তর

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসাছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নিখোঁজের ৭২ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ২০২৬, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়া এলাকায় অবস্থিত ‘আল-জামিয়া আস-সালাফিয়া’ মাদ্রাসার সামনে থেকে ১২ ও ১৩ বছর বয়সী দুই ছাত্র নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন ১১ আগস্ট শাহমখদুম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ শিক্ষার্থীদের একজনের ছদ্মনাম রাফি (১৩), বাড়ি রাজশাহীর বাগমারা থানা এলাকায়। অপরজনের ছদ্মনাম হাবিব (১২), বাড়ি নওগাঁর মান্দা থানা এলাকায়।

জিডির পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের দিকনির্দেশনায় শাহমখদুম থানা পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। একপর্যায়ে জানা যায়, ওই দুই শিক্ষার্থী কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাদের রাজশাহীতে নিয়ে এসে শাহমখদুম থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যেই তারা নিজেরা সেখানে চলে গিয়েছিল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত দুই শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে ভালো। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পিতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে সন্তানদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বজনরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।