খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাজশাহী ইজিবাইক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

কর্মসূচির শুরুতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। পরে আলোচনা সভায় তিনি বলেন,আপনারা জানেন,বেগম খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মানুষকে একত্রিত করেছেন। তাঁর সততা সারাদেশের মানুষকে একত্র করছে এবং তাঁর এই পথচলা ইতিহাস তৈরি করেছে।

তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। তারপরও তিনি দেশ ও মানুষের কথা ভেবেছেন, দেশকে ভালোবেসেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আলম টিয়া, তোরাব আলী পারভেজ,শফিকুল ইসলাম শ্যামল,বিএনপির সাবেক সহ-সম্পাদক শুকুর আলী, কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ডলারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মরহুম বেগম খালেদা জিয়া, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং তাঁদের ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।