খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে ইট বিক্রির অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে ভাটা মালিক গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
জামালপুরে ইট বিক্রির অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে ভাটা মালিক গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ইট বিক্রির কথা বলে অগ্রিম কয়েক কোটি টাকা নেওয়া এবং পরবর্তীতে টাকা পরিশোধ না করে চেক দেওয়ার অভিযোগে একেএম দাউদ নামে এক ইটভাটা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দাউদ দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের এলআরএস ব্রিকস ইটভাটার মালিক। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তির কাছে ইট বিক্রির কথা বলে অগ্রিম টাকা নেন দাউদ। পরে টাকা ফেরত না দিয়ে তাদের চেক দেন। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে করা ১১টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে।
সোমবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামালপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দাউদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সমূদয় পাওনা টাকা ফেরত এবং প্রতারক দাউদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।