খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় পুস্তক সমিতির নেতৃত্বে রাখাল-ছাত্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ভালুকায় পুস্তক সমিতির নেতৃত্বে রাখাল-ছাত্তার

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ভালুকা উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাখাল সরকার সভাপতি এবং হাজী এম.এ. আব্দুস ছাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ভালুকার সারা বেলা ফুড গার্ডেনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৪ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম.এ. হান্নান। কোষাধ্যক্ষ হয়েছেন আমিনুল ইসলাম আমিন এবং সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আল আমিন, নবী হোসেন, খোকন সরকার, রনি মিয়া, জহিরুল ইসলাম, বুলবুল মিয়া, শেখ রেজাউল করিম, ছাদেকুর রহমান ও আনিছুর রহমান।

কমিটি গঠন অনুষ্ঠানে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মোশারফ, সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহাম্মেদ, কোষাধ্যক্ষ নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভালুকার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।