খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক অনলাইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক অনলাইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পরীক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যবৃন্দ, ট্রেজারারসহ বিভিন্ন কেন্দ্র ও বিভাগের কর্মকর্তা-শিক্ষকগণ যুক্ত ছিলেন।

​পরীক্ষার স্বচ্ছতা ও অটোমেশন: সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার পাশাপাশি আইসিটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও দ্রুত অটোমেশন চালুর গুরুত্ব তুলে ধরা হয়।

​নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের পর উত্তরপত্র দ্রুত মূল্যায়ন এবং স্বল্পতম সময়ে ফল প্রকাশের নির্দেশ দেয়া হয়।

​কেন্দ্রগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বিশেষ টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
​
সভায় জানানো হয়, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে পরীক্ষা কার্যক্রম এক থেকে দেড় মাস এগিয়ে আনা হয়েছে। পরীক্ষায় কোনো পুরোনো খাতা ব্যবহার করা যাবে না এবং একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কোর্সের বেশি পরীক্ষা দিতে পারবেন না।

​পরীক্ষা নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম ও বাউবির ভেরিফায়েড ফেসবুক পেজে ইতিবাচক প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়।

​উল্লেখ্য, এবারের বিএ ও বিএসএস পরীক্ষায় সারা দেশের ২৮৮টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। বিস্তারিত তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.bou.ac.bd) ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।