খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেগমগঞ্জে ফের গুলিবর্ষণে গুলিবিদ্ধ-৩

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
বেগমগঞ্জে ফের গুলিবর্ষণে গুলিবিদ্ধ-৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় গতকাল শনিবার ফের গুলিবর্ষণের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের -কর্মীসহ অন্তত ৩-জন গুলিবিদ্ধ হয়েছে।

এ দিন দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জিরতলী ইউনিয়নের বাংলাবাজার বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলো, বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মোঃ তহিদুল ইসলাম খোকন এর ছেলে সাকিবুল হাসান(১৭) , আলাউদ্দিন হাজী বাড়ির কফিল, শিপন এর ছেলে মোঃ নাদিম (১৭) ও মোঃ হোসেনের ছেলে সাহেব ।
আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
আহতরা জানায় , এ দিন রাতে বাড়ী যাওয়ার পথে বারইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুন এর নেতৃত্বে সিএনজিতে এসে একদল সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে । এর ফলে নাদিম-সাকিব ও সাহের মোটরসাইকেলে থাকা অবস্থায় গুলি খেয়ে পড়ে যায়, পরে স্থানীয় লোকজন আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি,ভিকটিমরা গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ।
এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।