খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরায় অসহায় ও দুস্থদের মাঝে সংসদ সদস্যের আর্থিক সহায়তার চেক বিতরণ

সোহেল রানা
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
মাগুরায় অসহায় ও দুস্থদের মাঝে সংসদ সদস্যের আর্থিক সহায়তার চেক বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরার অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সার্বিক উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে চিকিৎসাসেবা ও দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মোট ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ​সহায়তা পেয়ে আবেগপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপকারভোগী চিন্ময় সাহা। তিনি বলেন, “আমি অসহায় ও প্রতিবন্ধী মানুষ। সংসদ সদস্য নিজে উদ্যোগ নিয়ে আমাকে খুঁজে বের করে ডেকে এনে এই আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও উল্লেখ করেন যে, দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া তাদের জীবনধারণে বড় ইতিবাচক প্রভাব ফেলে। ​মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। ​উপস্থিত উপকারভোগীরা সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও অবহেলিত ও দুস্থ জনগোষ্ঠীর কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।