খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নোয়াখালীতে উন্মুক্ত করা হলো রিক্সাওয়ালা বাঁধ

মোতাহার হোসেন
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
নোয়াখালীতে উন্মুক্ত করা হলো রিক্সাওয়ালা বাঁধ

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজ সোমবার নোয়াখালীর কোম্পাধীগঞ্জ উপজেলার বহুল আলোচীত রিক্সাওয়ালা বাঁধ অপসারন করা হলো ।

এসময় খালের দুপাশে হাজার হাজার উৎসুক জনতা দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করেন । বাঁধ কাটা অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম , নোয়াখালী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন ,৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম , পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদ ও স্থানীয় বি এন পি নেতৃবৃন্দু ও আইন শৃঙ্ক্ষলা রক্ষা বাড়িষীর সদস্যবৃন্দু ।
স্থানীয় সূত্রে জানা যায় , প্রায় এক বছর পূর্বে এই খালের বাঁধ কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে এক রিক্হা চালক নিহত হয় । সেই থেকে এই খালের বাঁধের নাম রিক্সাওয়ালা বাঁধ রাখা হয় । এই বাঁধের কারনে পানি প্রবাহ বন্ধ ছিলো এতো দিন । ফলে এই খালের পানি প্রবাহের স্বার্থে বিগত সরকারের আমলের শেষ দিকে এই খালে বিকল্প একটি সুইসগেট নির্মান করা হয় এবং বর্তমান সরকারের সময়ে এসে তা বাস্তবায়ন করা হয় ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।