খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজীপুর কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন, পুড়ল ১২টি গুদাম

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
গাজীপুর কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন, পুড়ল ১২টি গুদাম

কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউনসহ পাশে থাকা আরও ১২টি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় চার ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

​অগ্নিকাণ্ডের বিবরণ ও উদ্ধার অভিযান:
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে সারাবো ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি:
ঘনবসতিপূর্ণ এলাকা ও পাশাপাশি গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এতে আনুমানিক ১২টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, এ ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার পর এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
​গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুড়ে যাওয়া ঝুট ও দাহ্য মালামালের নিচে আর কোনো আগুন ডাঁপা চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখতে ডাম্পিং ডাউনের কাজ ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

​তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে; তদন্ত শেষে আগুনের আসল কারণ ও ক্ষতির পরিমান জানা যাবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।