খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎ফরিদগঞ্জে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
‎ফরিদগঞ্জে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায,ঐতিহাসিক চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য রেলি, ব্যানার,ফেস্টুনসহ ঝাক জমক পূর্ণভাবে  এক হাজার গাড়ি বহর নিয়ে  ফরিদগঞ্জের সড়ক মহা সড়ক প্রদক্ষিণ করে  চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জশনে জুলুস সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা, চরপাড়া মোহাম্মদিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা খোরশেদ আলম আল কাদেরী, মাওলানা আবুল কালাম আজাদ, মজিবুর রহমান আনসারী, মোশারফ হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল চাঁদপুরী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, মিজানুর রহমান গাজী, মিডিয়া সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা নেছার আহমেদ,   রাকিব হোসাইন প্রমূখ।
‎সভায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রেলিতে অংশগ্রহণ করেন।
‎এই সময় সভাপতি আব্দুল মালেক বুলবুল বক্তব্যে   বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের অন্যতম উদ্দেশ্য,নবীর আগমন বিশ্ব নবীর শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
‎
‎আজকের জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের পাশাপাশি অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করার জন্য  সবাইকে ধন্যবাদ জানান।
‎
‎সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
‎ পরিশেষে মিলাদ ও দোয়া পরিচালনা  করেন  ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হযরত মাওলানা নিজাম ঊদ্দিন প্রধান মহাদ্বেশ তবরকের মাধ্যমে  অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
‎

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।