রাসিক প্রশাসকের সাথে হাইটেক স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডঃএ কে এম গোলাম কিবরিয়া ডন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডঃমোঃবদরুদ্দোজা লাকি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎকালে হাসপাতাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় রাসিক প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটন হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানান এবং নগরবাসীর কল্যাণে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



আপনার মতামত লিখুন