খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন নির্মান করার অভিযোগ

কে এম রাজিব
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন নির্মান করার অভিযোগ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আবাসিক ভবন নির্মাণের অনুমোদন নিয়ে দুই তলা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবনের নিচতলায় গোডাউন এবং সড়কের পাশে দোকান নির্মাণ করে তা ভাড়া দেওয়া হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে অনিয়মের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অথরাইজেশন কার্যালয় থেকে পরপর দুটি নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে স্থাপনাটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছেন অভিযুক্ত মালিক হাজী এয়াকুব আলী ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তাঁর মেয়ে মোছাম্মৎ সামছুন নাহার বেগম।

 

 

জানা গেছে, আগ্রাবাদের বিএস ৯৭০৬ দাগ নম্বরের পৌনে পাঁচ কাঠা জমিতে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ ও পরবর্তী সংশোধনী আইনের আওতায় আধা-পাকা আবাসিক ইমারত নির্মাণের অনুমোদন দেয় ( চউক)। প্রতিষ্ঠানটির অনুমোদনের শর্ত অনুযায়ী, অনুমোদিত নকশা অনুসরণ করেই নির্মাণকাজ করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, আবাসিক স্থাপনার অনুমোদন নিয়ে সেখানে নির্মাণ করা হয়েছে দুইতলা ভবন। ভবনের নিচতলায় গোডাউন করা হয়েছে। একইসঙ্গে সড়কের পাশে তৈরি করা হয়েছে একাধিক দোকান। এসব স্থাপনা আবাসিক ব্যবহারের বদলে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, স্থাপনাটির বিরুদ্ধে সিডিএ’র অথরাইজেশন কার্যালয় থেকে পরপর দুটি নোটিশ দেওয়া হলেও অবৈধ নির্মাণ ও বাণিজ্যিক ব্যবহার বন্ধ হয়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এর আগে দুইবার নোটিশও দেওয়া হয়েছে। ওই স্থাপনার অনুমোদিত নকশা ও বর্তমান নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করে দেখা হবে। অনুমোদিত নকশার বাইরে কোনো নির্মাণ হয়ে থাকলে এবং আবাসিক ব্যবহারের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলে তা বিধি অনুযায়ী অনিয়ম হিসেবে বিবেচিত হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।