রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) কর্তৃক ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে DNC বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মাদক স্পটগুলোতে সাঁড়াশি অভিযান জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় পরিচালিত দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী ডিএনসি।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪/০৮/২০২৬ ইং তারিখে নাটোর জেলার লালপুর থানাধীন মাঝগ্রাম এলাকায় গোপন অভিযানে গাঁজা ব্যবসা সিন্ডিকেটের মূলহোতা মোঃ নাজমুল মালিথা (৪০) কে তার নিজ বসতবাড়ি হতে ৫.১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ২৬/০৮/২০২৬ ইং তারিখে নাটোরের গুরুদাসপুর থানা এলাকায় আরেকটি অভিযানে আন্তঃজেলা পাচার চক্রের দুই সদস্য— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোঃ রবিউল ইসলাম (৩৩) ও নওগাঁর পত্নীতলার মোঃ বাবু ইসলাম (৪৩) কে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে রাজশাহী ডিএনসি’র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



আপনার মতামত লিখুন