খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মহাসড়কে থ্রি-হুইলার নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
মহাসড়কে থ্রি-হুইলার নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদের পর এবার মহাসড়কে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন পয়েন্টে মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, যত্রতত্র অবস্থান ও হঠাৎ ইউটার্ন নেওয়ার কারণে সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।

মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার, ইউটার্ন ও সংযোগ সড়কের মুখে প্রায়ই দেখা যায় অটোরিকশা ও থ্রি-হুইলারের জটলা। এতে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি প্রশাসনের অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ থেকে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে মহাসড়কের বেশ কিছু অংশ দখলমুক্ত হলেও নতুন করে আলোচনায় এসেছে অটোরিকশা ও থ্রি-হুইলারের অবাধ চলাচল।

এ অবস্থায় সাম্প্রতিক সময়ে এসব যানবাহনের বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে অবস্থান নেওয়া অটোরিকশা ও থ্রি-হুইলার সরিয়ে দেওয়া, চালকদের সতর্ক করা এবং কোথাও কোথাও আটক করার মতো পদক্ষেপও দেখা যাচ্ছে।

স্থানীয়দের প্রশ্ন, মহাসড়কে অটোরিকশা ও থ্রি-হুইলারের এই অবাধ চলাচল দীর্ঘদিনের হলেও এখন কেন হঠাৎ তৎপরতা বাড়ানো হলো। তাদের দাবি, সাময়িক অভিযান নয়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুর জানান, আমরা প্রতিনিয়ত মহাসড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছি। অটো রিক্সা চালকদের প্রাথমিকভাবে সতর্কতা বার্তা দিচ্ছি। প্রতিটি আঞ্চলিক সড়কের অটোরিকশা যাতে মহাসড়কে না উঠে সেই লক্ষ্যে কাজ করছি। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এখন স্থানীয়দের প্রত্যাশা, বাজার উচ্ছেদের পর মহাসড়ককে দখল ও বিশৃঙ্খলামুক্ত রাখতে অটোরিকশা-থ্রি-হুইলারের বিরুদ্ধেও নিয়মিত ও কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।