খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে’

মোঃ আঃ কুদ্দুস
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে’

দলীয় পরিচয় ব্যবহার করে দুর্নীতি, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের দলে জায়গা হবে না। নেতাকর্মীদের সততা, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে রাজনীতি করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।

 

আজ শুক্রবার মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বকুল এসব কথা বলেন। সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে সভাটি আয়োজন করা হয়।

 

বকুল বলেন, শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে হবে না। জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। দুর্বল, নিরীহ ও অসহায় মানুষের জমিজমা দখল কিংবা কোনো ধরনের অনিয়মের অভিযোগ যেন দলীয়ভাবে প্রশ্রয় না পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে এর নেতিবাচক প্রভাব দলের ভাবমূর্তিতে পড়বে।

 

মতবিনিময় সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, মাইকিং, পোস্টার-ব্যানার প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।

 

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, দলীয় পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাঁদেরই ফ্যামিলি কার্ড দিতে হবে। এ জন্য ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

 

কৃষকদের সার সরবরাহ নিয়েও সভায় আলোচনা হয়। কিছু ডিলারের বিরুদ্ধে সার মজুত করে রাখার অভিযোগের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের নজরদারি করার আহ্বান জানান বকুল। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিলার নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

 

সভা শেষে মন্ত্রী নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।