খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎গাংনীতে জমির বিরোধে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

‎লিটন মাহমুদ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
‎গাংনীতে জমির বিরোধে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে জমি ও জমিতে চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

‎

‎শুক্রবার সকাল ৮টার দিকে মিনাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—মিনাপাড়া গ্রামের ইকরামুল হক, তার ছেলে ইমরান আলী এবং নাতি সাইফুল ইসলাম।

‎

‎এ ঘটনায় বিচার দাবি করে শুক্রবার বিকেলে মিনাপাড়া গ্রামে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

‎

‎ভুক্তভোগীদের অভিযোগ, মিনাপাড়া গ্রামের ইকরামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই ইউনুস আলীর দীর্ঘদিন ধরে জমি ও জমিতে চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সম্প্রতি ইকরামুল হকের নাতি সাইফুল ইসলামকে মারধর করা হয়। ওই ঘটনার প্রতিবাদ করায় শুক্রবার সকালে ফের বিরোধে জড়িয়ে পড়েন উভয় পক্ষ।

‎

‎অভিযোগ করা হয়, সকাল ৮টার দিকে ইউনুস আলী, সুলতান হোসেন, মিঠুন হোসেন ও জুয়েল রড ও ধারালো অস্ত্র নিয়ে ইকরামুল হক ও তার ছেলে ইমরান আলীর ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ইকরামুল হক ও ইমরান আলী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎

‎এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউনুস আলী ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

‎এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ইকরামুল হক।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।