গজারিয়ায় কোম্পানির পরিত্যক্ত জায়গা থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে একটি কোম্পানির পরিত্যক্ত জায়গা থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী গ্রাম সংলগ্ন ওয়েলপ্যাক শিল্প কারখানা পরিত্যক্ত জায়গা থেকে ৬ টি গাঁজা গাছ উদ্ধার করে।
এর আগে ওই এলাকায় একটি মাদক বিরোধী মানববন্ধন ও র ্যালী হয়। অনুষ্ঠান শেষে মানববন্ধনে অংশ গ্রহণকারী স্থানীয় সচেতন মহল বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক এর নেতৃত্বে, মাদক সেবন স্থান পরিদর্শন কালে কোম্পানির পরিত্যক্ত জায়গায় গেলে ওই স্থানে কয়েকটি গাঁজা গাছ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতের ছোট বড় ৬ টি গাঁজা গাছ উদ্ধার করে।
স্থানীয় বিভিন্ন মহলের লোকজন জানান, ” জারা মাদক সেবন ও বিক্রির সাথে জরিত তারাই গাঁজা গাছ রোপণ করেছে। এসময় এলাকাবাসী এলাকার মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আপনার মতামত লিখুন