বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী মহানগর বিএনপি।
এ উপলক্ষে গতকাল ২৮ আগস্ট, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ভুবনমোহন পার্কে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার,শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপি এবং থানা,ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর,মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়
নগরীর বাটার মোড়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময় ও স্থানে মহানগরীর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন সকল কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর,থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।



আপনার মতামত লিখুন