খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মোতাহার- ইউনুসের নেতৃত্বে ফরিদগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ | ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফারুক আহমেদ খান
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
মোতাহার- ইউনুসের নেতৃত্বে ফরিদগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ | ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আজ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বিশিষ্ট্য শিল্পপতি মোতাহার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে

বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপি-র সহ সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আমানত হোসেন গাজী।

আরো উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর পাটোয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন। পৌর যুবদলের সাবেক সভাপতি ইমান হোসেন। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর সাবেক সদস্য সচিব শাওন চৌধুরী সহ আরো অনেকে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মোতাহার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বিশাল আনন্দ শোভাযাত্রা প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান, রংবেরঙের ফেস্টুন ও ব্যান্ডপার্টি নিয়ে বাসস্ট্যান্ড থেকে কালির বাজার চৌরাস্তা হয়ে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ করে।


বক্তাগন বলেন বিগত জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ও জনপ্রিয় মার্কা ধানের শীষ পেয়েও যিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন তার আর বিএনপি করার কোন এখতিয়ার নাই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ তথা বিএনপির সন্মান ক্ষুন্ন করেছেন। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে জনগন যাকে ফরিদগঞ্জ থেকে প্রত্যাখ্যান করেছে তিনি এখন ফরিদগঞ্জ বিএনপিকে দ্বিখণ্ডিত করার পায়তারা শুরু করেছে। সেজন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকবে হবে।
বক্তারা আরো বলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও আরো উজ্জীবিত করতে মোতাহার হোসেন পাটোয়ারী ও শরীফ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের বিকল্প নাই। তাই আগামীতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সকল কর্মসূচি মোতাহার হোসেন পাটোয়ারী ও শরীফ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।