খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী সিল্কের টানে ঢাকা থেকে রাজশাহীরা জশাহীতে ৫০ হাজার টাকার সিল্ক কিনলেন ঢাকা-৩ এর এমপি গয়েশ্বর চন্দ্র রায়

মোস্তাফিজুর রহমান রানা 
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
রাজশাহী সিল্কের টানে ঢাকা থেকে রাজশাহীরা জশাহীতে ৫০ হাজার টাকার সিল্ক কিনলেন ঢাকা-৩ এর এমপি গয়েশ্বর চন্দ্র রায়

রাজশাহী সিল্কের ঐতিহ্য ও গুণগত মানের প্রতি আকৃষ্ট হয়ে রাজশাহী রেশম কারখানার শোরুম পরিদর্শন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

বৃহস্পতিবার দুপুরে তিনি রাজশাহীস্থ বাংলাদেশ রেশম কারখানার বিক্রয় ও প্রদর্শনী শোরুমে আসেন। এ সময় তিনি শোরুমে থাকা বিভিন্ন ধরনের রেশমবস্ত্র ঘুরে দেখেন এবং রেশম পণ্যের মান, নকশা ও দাম সম্পর্কে খোঁজ-খবর নেন।

 

পরিদর্শন শেষে তিনি পরিবারের সদস্যদের জন্য প্রায় ৫০ হাজার টাকা মূল্যের রেশমবস্ত্র ক্রয় করেন। এর মধ্যে শাড়ি ও পাঞ্জাবির কাপড় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্যবাহী ও বিশ্বব্যাপী সমাদৃত একটি পণ্য। উন্নত বুনন, নান্দনিক নকশা ও টেকসই গুণগত মানের কারণে দেশ-বিদেশের ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিশিষ্টজন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের মাঝেও রাজশাহী সিল্কের কদর বাড়ছে। ঢাকা-৩ আসনের সংসদ সদস্যের এই পরিদর্শন ও রেশমবস্ত্র ক্রয় রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের প্রচার ও প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।