খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সংসদে দাবি ওঠার পরও সেতু হয়নি, প্রস্তাবিত স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃআঃ কুদ্দুস
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
সংসদে দাবি ওঠার পরও সেতু হয়নি, প্রস্তাবিত স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন

খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হন শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা। দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।

 

নরসিংদীর মনোহরদী উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। কিন্তু প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণ না করে অন্য স্থানে নির্মাণের জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

 

বক্তারা বলেন, প্রস্তাবিত স্থানেই সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের নৌকায় করে ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়। বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি নির্মিত হলে কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য পরিবহন ও রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি।

 

মানববন্ধন থেকে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী খালাশী বাড়ি খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

 

মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য চিকিৎসক রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।