পাবনায় বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি – জনবান্ধব পুলিশিং নিশ্চিতের নির্দেশ
পাবনা জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ।
সভায় ডিআইজি মহোদয় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা,সুযোগ-সুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে অবহিত হন। তিনি উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চাকরি শেষে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।
পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও গ্রেফতারি পরোয়ানা তামিলে সাফল্য অর্জনকারী সদস্যদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি।



আপনার মতামত লিখুন