খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে সনাতনী ধর্মালম্বীদের জন্মাষ্টমী পালিত

অমলেন্দু সরকার
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
শ্রীপুরে সনাতনী ধর্মালম্বীদের জন্মাষ্টমী পালিত

মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত উৎসব মুখর পরিবেশে জন্মাষ্টমী উপলক্ষে খামারপাড়া গিরিধারী আশ্রম বাবাজী মহারাজ,শ্রীমত অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজ এর সভাপতিত্বে, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার, খামার পাড়া গিরিধারী আশ্রম কর্তৃক আয়োজিত, অনুষ্ঠানের প্রধান অতিথি, মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি শ্রীপুর উপজেলা চত্বর থেকে শহরের অলিগলি প্রদক্ষিণ শেষে খামারপাড়া গিরিধারী আশ্রমে আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালীটি সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্রনাথ রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির সভাপতি, আলী আহমেদ,

জেলা বিএনপির সদস্য , এ্যাড• এম এ রশিদ, জেলা বিএনপি সদস্য, আশরাফুল আলম জোয়ার্দার,

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল ইসলাম, আসমাউল হুসনা পিংকি,সহকারী কমিশনার( ভূমি), শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ (ওলি) মিয়া,

বিএনপি সাবেক সভাপতি বদরুল আলম হিরো

সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার আব্বাস উদ্দিন,

উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, খন্দকার আশরাফুল ইসলাম নালিম,

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোল্লা খলিলুর রহমান,

শ্রীপুর উপজেলা পূজা, উদযাপন পরিষদ এর সভাপতি মনোরঞ্জন সরকার , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র , ছাত্রদলের, আহবায়ক ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।