খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনা ফুলতলাতে মাদক বিরোধী প্রতিবাদ সভায় বিএনপি জামাতের নেতা কর্মীরা এক মত প্রকাশ করেছে

মোঃ আল মামুন
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
খুলনা ফুলতলাতে মাদক বিরোধী প্রতিবাদ সভায় বিএনপি জামাতের নেতা কর্মীরা এক মত প্রকাশ করেছে

খুলনা ফুলতলা উপজেলার জামিয়া ইউনিয়নের পিপরাইল ৬ নং ওয়ার্ডের সর্বদলীয় নিতা কর্মী ও সাধারণ জনতার উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ফুলতলা জামিরা পিপরাইল হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে, পিপরাইল ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগণ, স্থানীয় রাজনৈতিক এবং সুশীল সমাজের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রতিবাদ সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয়, থানা, ইউনিয়ন সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

যাদের মধ্যেও ইউনিয়ন বিএনপি’র নেতা এস এম আতাউর রহমান ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হুসাইন, জামিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হালিম সদ্দার, ইউপি সদস্য আব্দুল হালিম শেখ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ সরদার, ওয়ার্ড বিএনপি নেতা সহ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম আতাউর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ নং ওয়ার্ডের সভাপতি মাস্টার আফিল উদ্দিন, ফুলতলা জামিরিয়া ইউনিয়নের আমির মোঃ শরিফুল মোল্লা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান ফুলতলা থানা জামাতের বায়তুলমাল সেক্রেটারি এফ এম এ রহমান প্রতিবাদ সভাই উপস্থিত ছিলেন।

 

মাদক বিরোধী প্রতিবাদ সভার বিশেষ উদ্যোক্তাদের মধ্যে ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ রাজু আহমেদ, সাংবাদিক মোঃ আল মামুন, প্রভাষক আব্দুল মজিদ, মাস্টার ফেরদাউস গাজী, মাস্টার নুরুল হক বিএনপি নেতা শামীমুল হক সরদার, , বি এন পি নেতা নিজাম মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান বিশ্বাস, বিএনপি নেতা হাফিজুর সর্দার, সহ প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন, ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মারগুব তৌহিদ।

উক্ত মাদক বিরোধী প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা গঞ্জের আলী মোল্লা ।

 

 

নেতারা মাদক বিরোধী প্রতিবাদ সভায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে দল-মত নির্বিশেষে সকল কে আহবান করেন এবং ৬ নং ওয়ার্ডের উদ্যোগে বি এন পি,জামাতের নেতাকর্মী ও সুশীল সমাজের সচেতন জনগোষ্ঠীদের কে, নিয়ে বিশেষ কমিটি গঠনের মাধ্যমে মাদকের সকল কর্মকাণ্ড নির্মূল করতে সঙ্ঘবদ্ধ হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।