বাহুবলে পুটিজুরী বন বিটে ২০২৫-২৬ অর্থ বছরে বাগানে শূন্যস্থানে চারা রোপণে সফলতা পরিদর্শন করেন এবং খাড়া গাছের নিলামকৃত লটের গাছ আহরণ প্রক্রিয়া উপদেশ দেন — সিলেট বিভাগীয় বন কর্মকর্তা
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে ২০২৫- ২৬ অর্থ বছরে বাগানে শূন্যস্থানে চারা রোপণ করে সফলতা লক্ষ্যে পরিদর্শন করেন এবং খাড়া গাছের নিলামকৃত লটের গাছ আহরণ প্রক্রিয়া উপদেশ দেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান । জানাযায় , শনিবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট এলাকায় ২০২৫ – সনের ১০ এস- আর ও ১৫ এল-আর হেক্টর বাগান গুলো পরিদর্শন করেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান। তিনি ২০২৫-২৬ অর্থ বছরে প্রথম দফা উইডিং ও পুটিজুরী বন বিট এলাকায় শূন্যস্থানে চারা রোপণ করা পরিদর্শনে সফলতা লক্ষ্যে বিভিন্ন মূল্যবান পরামর্শ দেন ফরেস্ট রেঞ্জ ও বন বিট কর্মকর্তা সহ সকল স্টাফকে। বাগানে পরিদর্শনে তিনি আরো বলেন , ২০২৫ – ২৬ অর্থ বছরে খাড়া গাছের নিলামকৃত লটের গাছ আহরণ প্রক্রিয়া রয়েছে । তিনি বলেন , বাগান রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক বন ও বন্য প্রাণী সংরক্ষণ এ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন সকলকে।



আপনার মতামত লিখুন