খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী সীমান্তে বিজিবি’র চার অভিযানে মাদক ও চোরাচালানী মাল জব্দ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
রাজশাহী সীমান্তে বিজিবি’র চার অভিযানে মাদক ও চোরাচালানী মাল জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক চারটি অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ২০ বোতল বিদেশি মদ ও ৪৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার গোদাগাড়ী, রাজপাড়া ও চারঘাট সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে গোদাগাড়ীর রাজাবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাঁশবাগান থেকে ৫ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। একই রাতে ১২টা ৪০ মিনিটে রাজপাড়ার বুলনপুর আম বাগান থেকে আরও ৫ হাজার পিস একই মালামাল জব্দ করে মাজারদিয়া বিওপির টহল দল। দুই ক্ষেত্রেই বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল শুল্ক গুদামে জমা দেওয়া হচ্ছে।

 

অপরদিকে, শনিবার রাত ১২টা ১৫ মিনিটে চারঘাটের চক মুক্তারপুরে পদ্মা নদীর পাড়ে অভিযান চালায় ইউসুফপুর বিওপি। এসময় সীমান্ত অতিক্রম করে আসা এক মাদক কারবারী বস্তা ফেলে নদীতে লাফ দিয়ে পালায়। বস্তা থেকে ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এর আগে শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চারঘাটের মুক্তারপুর আম বাগানে অভিযান চালিয়ে গাছের গোড়ায় লুকিয়ে রাখা ৩৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে চারঘাট বিওপি। জব্দকৃত মাদক চারঘাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, পলাতক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।