খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরার শ্রীপুরে সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

অমলেন্দু সরকার
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

৬সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শ্রীপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সব্দালপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহারুন অর রশিদ,

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসন,সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন,

রুপালী ইয়াসমিন,নাজমুন নাহার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।

 

প্রধান অতিথি জনাব নাজমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

আলোচনা অনুষ্ঠানের সভাপতি মোঃ এনামুল হক বাল্য বিবাহ,গর্ভকালীন সেবা,মাতৃত্বকালীন সেবা ও স্বাস্থ্য সেবা বিষয়ে ছাত্রীদের উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।