খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর ডাঃমোঃজাহাঙ্গীর।

 

মানববন্ধনে বক্তারা বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাম বাড়লেও মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, শিল্প-কারখানা বন্ধ হচ্ছে, কর্মসংস্থান কমছে।

 

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, একসময় রাজশাহী শান্তির শহর হিসেবে পরিচিত ছিল। বিগত ১৭ বছরে এ শহরকে অশান্তির শহরে পরিণত করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। রাজশাহীকে আবার শান্তির শহরে পরিণত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে ডা. মো. জাহাঙ্গীরকে মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

 

তিনি আরও অভিযোগ করেন, রাজশাহীর ফুটপাত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

 

এ সময় বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৩ হাজারে উন্নীত করা, রাজশাহী শিশু হাসপাতাল চালু করা এবং বিভাগীয় শহর থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।

 

মানববন্ধনে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।