খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে গাজীপুরে পরিবেশবান্ধব লার্ভিসাইড ‘বিটিআই’ স্প্রে কার্যক্রম শুরু।

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ডেঙ্গু নিয়ন্ত্রণে গাজীপুরে পরিবেশবান্ধব লার্ভিসাইড ‘বিটিআই’ স্প্রে কার্যক্রম শুরু।

গাজীপুর মহানগরীতে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমেরিকা থেকে আমদানি করা পরিবেশবান্ধব লার্ভিসাইড ‘বিটিআই’ স্প্রে কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলি সুদীপ বসাক, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, উপ সহকারী প্রকৌশলি আমজাদ হোসেনসগহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “এটি আমেরিকা থেকে আমদানি করা একটি দামি ও কার্যকর লার্ভিসাইড। এর প্রধান বৈশিষ্ট্য হলো—এটি মানবদেহ ও পরিবেশের কোনো ক্ষতি করে না। এটি কেবল মশার লার্ভা ধ্বংস করে এবং মশার বংশবিস্তার রোধে কাজ করে।”
তিনি বলেন, নগরীর ৫৭টি ওয়ার্ডের মধ্যে মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৯টি ওয়ার্ডকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এসব এলাকায় জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংস করতে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিটিআই স্প্রে করার মাধ্যমে পুরো সিটি কর্পোরেশন এলাকায় মশার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদী।

সিটি কর্পোরেশনের প্রশাসক নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।