তালায় যুবদল নেতা ফারুক হোসেন রানার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা উপজেলায় খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তালা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং যুবনেতা ও তালা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ।
স্মরণসভায় মরহুম শেখ ফারুক হোসেন রানার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
বিএনপি ও অঙ্গসংগঠন: তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাবেক সভাপতি রিপন মোড়ল এবং পাটকেলঘাটা হারুনারশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ।
মহিলা দল: তালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মেরুন্নেসা মিনি, সরুলিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী নাইস সুলতানা মিলি ও মহিলা নেত্রী নাজনীন আক্তার কিয়া।
ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ: তালা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহমাদ সরদার, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম; খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল করিম; ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম; খলিষখালি যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব রিপন মোল্লা।
সাংবাদিক নেতৃবৃন্দ: তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় তাঁর নিজ গ্রামের মসজিদে এবং তালা উপজেলা প্রেসক্লাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুফতি এইচ এম এনামুল ইসলাম। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।



আপনার মতামত লিখুন