খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরার শ্রীপুরে ১ম কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশীপ-২০২৬ইং কাবাডি খেলার বাছাই পর্ব এর উদ্বোধন

অমলেন্দু সরকার
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে ১ম কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশীপ-২০২৬ইং কাবাডি খেলার বাছাই পর্ব এর উদ্বোধন

মাগুরার শ্রীপুরে ১ম কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশীপ-২০২৬ইং কাবাডি খেলার বাছাই পর্ব এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৯সেপ্টেম্বর সকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন ঘোষণা করেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়া,
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর থানার সেকেন্ড অফিসার ওহিদুর রহমান,কমিউনিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ, মুন্সি জাহাঙ্গীর হোসেন,আহবায়ক,উপজেলা স্বেচ্ছাসেবক দল শ্রীপুর, মোঃটুকু খান, সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল মাগুরা, এস,এম,সোহাগ মাহমুদ,সহ সভাপতি জেলা ছাত্রদল ও সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থা শ্রীপুর,শ্রীপুর সরকারী এম,সি,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশামীমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

খেলায় উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ অনুদর্ধ ২০ বছর বয়সের ছেলে ও মেয়েরা খেলায় অংশ গ্রহন করে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।