খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজীপুরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
গাজীপুরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার।
​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
​সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও জননিরাপত্তায় পুলিশের বর্তমান কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা জেলার সার্বিক চিত্র, বিভিন্ন নাগরিক সমস্যা এবং পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে নিজ নিজ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
​আলোচনা সভায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।” জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুসংহত রূপ দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:
​জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম — অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
​জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন — অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
​জনাব আমিনুল ইসলাম, বিপিএম — অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর
​এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।