খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে বাংলাদেশ কৃষক সমিতির মতবিনিময় সভা

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে বাংলাদেশ কৃষক সমিতির মতবিনিময় সভা

রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জনাব সিদ্দিকুর রহমান ময়েজ এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল কিতাব মন্ডল-এর নেতৃত্বে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করে।

মতবিনিময়কালে কৃষক নেতৃবৃন্দ সারের সুষ্ঠু সরবরাহ, কৃষিপণ্য পরিবহন নির্বিঘ্ন রাখা, কৃষি জমির লিজ সংক্রান্ত সমস্যা সমাধান এবং কৃষিকাজে শুল্কমুক্ত সোলার প্যানেল সুবিধা নিশ্চিতকরণের দাবি জানান।

এ সময় ডিআইজি মহোদয় কৃষকদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি ভেজালমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় কৃষক-পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মাদক ও সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি কৃষক সমাজের সহযোগিতা কামনা করেন।

পরে কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য ডিআইজি মহোদয়ের সামনে প্রদর্শন করা হয়। তিনি পণ্যসমূহ পরিদর্শন করেন এবং কৃষকদের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।

এ সময় রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।