খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পরিচালিত সেবা প্রতিষ্ঠান ‘স্নেহনীড়’ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রোববার [১৩ সেপ্টেম্বর] দুপুরে তিনি নগরীর ক্যাথলিক চার্চ পরিচালিত এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। পরে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য স্নেহনীড় যে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।

এ সময় রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, স্নেহনীড় পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরু, ফাদার লিটন কোস্টা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা, সিস্টার এলিজাবেথ টপনোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান রানা

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।