খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াচাপড়া চিনির কল পুনরায় চালু করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

মোস্তফা শাওন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ
কালিয়াচাপড়া চিনির কল পুনরায় চালু করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
আজ বুধবার (২৫ই ডিসেম্বর) বিকালে  কিশোরগঞ্জ পুলেরঘাট বাজারে হাজারো  জনতার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, এডভোকেট আসাদ রেজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররাম হোসেন, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, পাটধা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (ডাক্তার হারুন), বিএনপির নেতা মুজিবুর রহমান? কৃষকদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, যুবদলের সদস্য সচিব মধুমিয়া,স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কিশোরগঞ্জের হাজারো হাজারো সাধারণ জনতা।
বিগত দিনে আওয়ামী ফ‍্যাসিস্ট সরকারের দালালেরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল বন্ধ রেখেছিল। সরকার পতনের পর কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) এর প্রধান মতলব ও ডাঃ ওয়াহাবের নেতৃত্বে এখানের মালামাল সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এলাকাবাসী আটক করে, মালামাল প্রশাসন কর্তৃক উদ্ধার করা হয়।
মানববন্ধনে প্রধান অতিতির বক্তব্যে ভিপি সোহেল বলেন, এই কেইজেড অতী শ্রীঘ্রই চালু করতে হবে, ৭ দিনের ভিতর চালু না করলে সাধারণ জনতা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে। ইপিজেড চালুর মাধ‍্যমে কিশোরগঞ্জর ৮০ শতাংশ মানুষকে চাকরি দিতে হবে, অন‍্যত্র ২০ শতাংশ।
তিনি আরো বলেন, আমি জনগণের নেতা, আমার নেত্রী খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান। বিএনপি জপগণের স্বার্থ হাসিলের রাজনীতি করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, যতদিন এই ইপিজেড চালু না হবে, ততদিন আমি আপনাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব। আগামী ৭ দিন পর বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে মানববন্ধন থেকে জানানো হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।