খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুস সালাম (জয়)
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ কালীগঞ্জে ঐতিহ্যবাহী চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি এবং শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে শিক্ষকমণ্ডলী বলেন, শুধু বিদ্যালয়ে পাঠদানই যথেষ্ট নয়, বাড়িতেও শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী থাকে এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে থাকে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।
অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান বৃদ্ধিতে নানা পরামর্শ দেন এবং শিক্ষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের প্রতিশ্রুতি প্রকাশ করেন। সমাবেশ শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ মাহমুদ রেজওয়ান (টিটন)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির দাতা সদস্য বদিউজ্জামান বদি, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওহাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ বিশারত আলী, সহকারী শিক্ষক মোঃ অহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী শিক্ষক শ্যামল কুমার, সহকারী শিক্ষক বিপুল কুমার, সহকারী শিক্ষক মোঃ ওলিয়ার রহমান, সহকারী শিক্ষক পম্পা ভৌমিক, সহকারী শিক্ষক হামিদা খাতুন, সহকারী শিক্ষক এস এম টিপু, সহকারী শিক্ষক মোঃ সুমন আলী, সহকারী শিক্ষক আইরিন আক্তার সহকারী শিক্ষক আব্দুস সালাম, সহ অধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।