খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী গোদাগাড়ীতে জেলা প্রশাসকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সরকারি সহায়তা বিতরণ

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
রাজশাহী গোদাগাড়ীতে জেলা প্রশাসকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সরকারি সহায়তা বিতরণ

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেছেন।

১৫সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি, ৭৩টি সেলাই মেশিন ও ২২টি গৃহের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি সহায়তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

 

পরে তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেখানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।