খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রমিক কল্যাণ বোর্ডের পরিদর্শন ও মনিটরিং কমিটিতে হুমায়ুন কবির খান

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
শ্রমিক কল্যাণ বোর্ডের পরিদর্শন ও মনিটরিং কমিটিতে হুমায়ুন কবির খান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরদল গ্রামের মৃত আরমান আলী খানের কৃতী সন্তান, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীন ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড, শ্রম অসন্তোষ নিরসনে পরিদর্শন ও মনিটরিং কমিটির সদস্য করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাম কৃষ্ণ বর্মন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৫ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণসংক্রান্ত কার্যক্রম শ্রম অসন্তোষ নিরসনে পরিদর্শন ও মনিটরিংয়ের জন্য গঠিত কমিটিতে মো. হুমায়ুন কবির খানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে হুমায়ুন কবির খানকে ওই কমিটিতে সদস্য নির্বাচিত করায় তাঁর নিজ এলাকা কালিয়াকৈরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শ্রমিক নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণ, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবেন।

হুমায়ুন কবির খান বলেন, “শ্রমিক কল্যাণ বোর্ডের পরিদর্শন ও মনিটরিং কমিটির সদস্য হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি শ্রমিকদের স্বার্থে যথাযথভাবে পালনের চেষ্টা করব। সড়ক পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও বিভিন্ন সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে শ্রম পরিবেশ উন্নয়নে কাজ করতে চাই। আমাকে এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।