খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

১৬ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন এমপি

আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
১৬ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করলেন এমপি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসব প্রকল্পের মধ্যে সড়ক, স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামোর উন্নয়ন রয়েছে। তবে উন্নয়নকাজের কর্মসূচির মধ্যেই গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পান সংসদ সদস্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল নয়টায় তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার থেকে আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে প্রধান ফটকসহ স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ দেখতে পান তিনি।

পরে গাজীপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর থেকে ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। একই ইউনিয়নের নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

দিনের কর্মসূচির আরেক পর্যায়ে মাওনা এলাকায় অসহায় খাতুজান বিবির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন সংসদ সদস্য। স্থানীয় পর্যায়ে এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের আবাসন সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।

এসব কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদেরও উপস্থিতি ছিল। উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ থাকার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।