খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনারুঘাটে গোয়ালঘর থেকে ৩ গরু চুরি, দিশেহারা কৃষক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
চুনারুঘাটে গোয়ালঘর থেকে ৩ গরু চুরি, দিশেহারা কৃষক

হবিগঞ্জের চুনারুঘাটের রানীগাও গোয়ালঘরের দরজার খিল খুলে তিনটি গরু চুরি হয়েছে। এতে প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক মো. আজিজুর রহমান ওরফে রঙ্গু মিয়া। গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চুনারুঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশে একচালা টিনের গোয়ালঘরে তিনটি গরু বেঁধে রাখেন আজিজুর রহমান। রাত ১টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে গিয়ে গরুগুলোকে খাবার দেন। পরে দরজায় লাঠির খিল লাগিয়ে ঘরে ফিরে যান। ভোরে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, দরজার খিল খোলা এবং ভেতরে থাকা তিনটি গরু নেই।

পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। এতে হতাশায় পড়েছেন কৃষক আজিজুর রহমান। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী, ৬৫ হাজার টাকা মূল্যের একটি বকনা বাছুর এবং ২০ হাজার টাকা মূল্যের দুই মাস বয়সী একটি ষাঁড় বাছুর। কৃষক আজিজুর রহমান বলেন, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েছি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেছি। কিন্তু তিন দিনেও গরুগুলোর কোনো সন্ধান পাইনি। গরুগুলোই ছিল আমার সম্বল। এগুলো হারিয়ে এখন খুব দুশ্চিন্তায় আছি। এদিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুনারুঘাট থানার পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।