খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার চালক সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়। আহত একজন ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের কুমিল্লা মূখি লেনের উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০২৩৯) মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৩৩৯) কুমিল্লা মূখি লেনে থেকে ঢাকা মূখী লেনে ইউটার্ন নেওয়ার সময় বাসটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়।সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের কে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজন কে মৃত্যু ঘোষণা করেন।

হামদর্দ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সজল চন্দ্র সরকার বলেন তিনজন হাসপাতালে আনার পূর্বে মৃত্যু হয়েছে। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে দুজন নারী একজন পুরুষ।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তারা ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহত অপর একজনের নাম লিটন মিয়া (৭০) বলে জানা গেছে।এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার আংশিক আহত বাস যাত্রী মরিয়ম বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। আমরা যাত্রীরা ভয়ে ছিলো।

দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার এর ধুমরে মুচরে যাওয়া প্রাইভেট কারে আটকে পরা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ এর অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান বলেন,বাসটি ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল,প্রাইভেট কারটি একটি হোটেল থেকে উল্টো পথ থেকে ইউটার্ণ নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে,দূর্ঘটনার কারণ ও নিহত,আহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ,এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।