খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎দীর্ঘ ১৩ বছর পর ফরিদগঞ্জের গাজীপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

মো: জাকির হোসেন
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
‎দীর্ঘ ১৩ বছর পর ফরিদগঞ্জের গাজীপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

দীর্ঘ ১৩ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল  ৯টা থেকে  বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
‎নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো বাজার এলাকায় ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।
‎দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফরিদগঞ্জ উপজেলার সমন্বয় অফিসার ও গাজীপুর বাজার নির্বাচন কমিটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ও সাংবাদিকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এইদিকে
‎নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচারণায় আগে থেকেই সরগরম ছিল গাজীপুর বাজার। ভোটগ্রহণ শেষে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ১২ সদস্য কার্যনির্বাহী কমিটির মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি ৬টি পদে ২০ জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৮৬ জন। এতে আনারস প্রতীকে ৯৯ ভোট পেয়ে সভাপতি  পদে মজিবুর রহমান পাঠান নির্বাচিত হন, সহ-সভাপতি পদে শাহাবুদ্দিন পাঠান বৈদ্যুতিক পাখা মার্কায় ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, সাধারণ সম্পাদক পদে তলোয়ার মার্কায় ১২৪ ভোট পেয়ে শরীফ হোসেন আজাদ নির্বাচিত  হন, সাংগঠনিক সম্পাদক পদে কলম প্রতীকে তারেক মিজি ২৩৪ভোট পেয়ে নির্বাচিত হন, কোষাধ্যক্ষ পদে বই প্রতিকে আইয়ুব আলী আনছারী ১৪৭ ভোট পেয়ে  নির্বাচিত হন, প্রচার সম্পাদক পদে মোঃ ইউনুস খান মাইক প্রতিকে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হন।
‎
‎

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।