খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাঘারপাড়া থেকে পাটকেলঘাটার অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

গোলাম রব্বানী
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
বাঘারপাড়া থেকে পাটকেলঘাটার অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

যশোরের বাঘারপাড়া এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার একটি নারী ও শিশু নির্যাতন (অপহরণ) মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

একই সঙ্গে অপহৃত ভিকটিমকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
​রবিবার (২০ সেপ্টেম্বর) পাটকেলঘাটা থানা-পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঘারপাড়া থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১. শান্ত বিট (২১), ২. শিলা বিট (৪৫) ও ৩. তাপস কুমার বিট ওরফে ভিম (৫০)। তাদের স্থায়ী ঠিকানা যশোর জেলার কেশবপুর থানার কোমরপুর গ্রামে হলেও বর্তমানে তারা সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকায় বসবাস করে আসছিলেন।
​পুলিশ সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি অপহরণ মামলা (মামলা নম্বর: ০৯) দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে জোর তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় বাঘারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।