খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নিশ-১ প্রোগ্রাম (এসএসসি ও এইচএসসি) সমন্বয় সেলের সভাপতি এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানা। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, নিশ-১ প্রোগ্রামটি বাউবির শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হবে। তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নিশ-৩ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। নিশ-৩-এর আওতায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও তাদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এ কার্যক্রমের কারিকুলাম চূড়ান্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এটি চালুর আশা করা হচ্ছে।

উপাচার্য আরও বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য বাউবি দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করছে। এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তিনি নিশ-১ প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, নিশ-১ বাউবির একটি বিশেষায়িত ও মানসম্মত প্রোগ্রাম। এর গুণগত মান আরও উন্নত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ ও নিশ-৩সহ ভবিষ্যৎ কার্যক্রমেও বাউবির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রোগ্রাম পরিচালনায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রোগ্রামটির গুণগত মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত যৌথ সভায় বাউবি ও সশস্ত্র বাহিনীর মধ্যকার শিক্ষা কার্যক্রম সুসংহত ও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৬ আয়োজন এবং পরীক্ষা পরবর্তী স্পট ইভালুয়েশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর, প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানী অনলাইনে পরিশোধের লক্ষ্যে প্রত্যেকের EMIS আইডি গ্রহণ ও বিল দাখিলের নির্দেশ প্রদান করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বে কেন্দ্র পরিবর্তন না করার বিষয়টিও সভায় নিশ্চিত করা হয়। সেই সাথে সেনাসদর, নৌসদর ও বিমানসদর শিক্ষা পরিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবনা ও আলোচ্য বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য ড. রাফসান মাহমুদ, ড. মোঃ মোতাহারুল ইসলাম, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য জনাব আল-আমিন সরকার, সেনাসদর শিক্ষা পরিদপ্তরের লে. কর্নেল মোঃ আশরাফুল ইসলাম (এমফিল, এসি জিএসও-১), নৌসদর শিক্ষা পরিদপ্তরের ক্যাপ্টেন এস এম রায়হান রউফ (এনডি, পিসিবি বিএন), বাংলাদেশ নৌবাহিনীর নৌসদর শিক্ষা পরিদপ্তরের কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল (শিক্ষা, বিএন), বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের উইং কমান্ডার কামরুন নাহার, বাংলাদেশ নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের লেঃ মোঃ তামজীদ আরমান (এক্স) বিএন, বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা হাজী মহসিনের জনাব মোহাম্মদ আবু ইউছুপ মজুমদার, এমসিপিও (এক্স)।

যৌথ সভার উপস্থাপনা করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য-সচিব ড. মোঃ আদনান আরিফ সালিম।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।