খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে । সোমবার (২১ সেপ্টেম্বর ) বিকাল ৫ টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এই সংক্রান্ত বিষয়ে মো. হারিছুল ইসলাম (২৬) বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন বাদীর বাবা চাঁনমিয়া, বড় ভাই তরিকুল ও মা ফরিদা বেগম। গুরুতর আহত চাঁন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারিছুল ইসলামের পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল স্থানীয় কয়েকজনের । এরই জেরে গতকাল দক্ষিণ নারগানা গ্রামের মৃত আলী হোসেন এর ছোট ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েল সহ অজ্ঞাত কয়েকজন অভিযুক্তরা হারিছুল ইসলাদের জমি থেকে প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলে। পরে হারিছুল ইসলামের বাবা চাঁন মিয়াকে গালিগালাজ করে এবং জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালায় তারা। এ সময় অভিযুক্ত জনি চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার বাবা চাঁন মিয়াকে আঘাত করলে এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া হারিছুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম (৩০) ও তার মা ফরিদা বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে অভিযুক্তরা বাড়িতে ঢুকে আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যদের হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চাঁন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর দুইজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার জানান, আহতদের মধ্যে চাঁন মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।