খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজীপুর ইউনিয়ন পরিষদের মাহবুব কে অব্যাহতি, নতুন প্রশাসক এস. এম. নাজমুল আমিন

মো: আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
গাজীপুর ইউনিয়ন পরিষদের মাহবুব কে অব্যাহতি, নতুন প্রশাসক এস. এম. নাজমুল আমিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গা২নং জীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলমকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস. এম. নাজমুল আমিন।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে এ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, ঢাকা থেকে জারি করা সংশ্লিষ্ট পরিপত্রের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ করা হয়েছে।

অফিস আদেশে গাজীপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনাব এস. এম. নাজমুল আমিন, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, গাজীপুরের নাম উল্লেখ করা হয়েছে।একই আদেশে বলা হয়েছে, ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসক মোঃ মাহবুব আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শ্রীপুরকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।ফলে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস. এম. নাজমুল আমিন দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক নূর নাহিন নিশাত স্বাক্ষরিত এ অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, স্থানীয় সরকার শাখা, গাজীপুরের উপপরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা এবং ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবগতির জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই নতুন করে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।