পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কালিগঞ্জে বিএনপি’র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন (এমপি)। সমাবেশের পর এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, সোলাইমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



আপনার মতামত লিখুন