খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুর সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জন প্রাণ হারিয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের পিটিআই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরও দুই জন গুরুতর আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে হয়ে যায়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শেরপুর সদর থানার ওসি জোবায়দুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেপরোয়া গতি বা ওভারটেকিং এই দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর রিফাত পরিবহনের বাসটি আটক করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় শোকাহত এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।