খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুর খেলু মেডিকেলে পল্লী চিকিৎসকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
জামালপুর খেলু মেডিকেলে পল্লী চিকিৎসকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত 
জামালপুর সদর উপজেলার গোবিন্দপুর বাজারে খেলু মেডিকেলে প্রায় শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৩ জানুয়ারী) শুক্রবার দুপুরে উক্ত প্রতিষ্ঠানটি নিচ তলা এবং দ্বিতীয় তলায় এই আলোচনা সভা হয়। এ সময় গোবিন্দপুর এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোবিন্দপুর এলাকার সন্তান ডা. প্রফেসর মো.আক্তারুজ্জামান, জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এ টি ফ্যাশনের প্রতিষ্ঠাতা মুস্তাইন মেহেদী রনি, প্রমুখ।
বক্তব্যে গোবিন্দপুর এলাকার সন্তান ডা. প্রফেসর মো.আক্তারুজ্জামান বলেন, প্রায় ছয় মাস আগে এই মেডিকেল প্রতিষ্ঠিত হয়েছে ধাপে ধাপে এর কার্যক্রম বহুদূর এগিয়ে গেছে তিনি স্থানীয় এবং পল্লী চিকিৎসকদের কাছে সহযোগিতা কামনা করেন এ সময় তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি বছর দুইবার ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করবো যাতে গরীব অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে পারে। জামালপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এটি ফ্যাশনের প্রতিষ্ঠাতা মুস্তাইন মেহেদী রনি বলেন, এই গোবিন্দপুর এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ যাতে চিকিৎসা সেবা নিতে পারে তার জন্য এই ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলাতে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থা করা হবে সেই সাথে থাকবে অভিজ্ঞ ডাক্তার, নার্স,  তিনি পল্লী চিকিৎসক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা না থাকলে আমাদের এই প্রতিষ্ঠানটি এত দ্রুত এগিয়ে যেত না এখানে একটি ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হবে যার ফলে গরীব অসহায় মানুষ অল্প পয়সায় চিকিৎসা নিতে পারবে দূরে কোথাও গিয়ে চিকিৎসা নিতে হবে না।
এ সময় পল্লী চিকিৎসকরা বলেন, আমাদের ফার্মেসির জন্য আমরা এখান থেকে সব ধরনের ঔষধ পাই যার জন্য আমাদের দীর্ঘ পথ অতিক্রম করে ধানবাড়ি বা জামালপুর যেতে হয় না এই মেডিকেলে যেন আরও সকল ধরনের ঔষধ সরবরাহ করা হয়।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরবর্তীতে মুস্তাইন মেহেদী রনি পল্লী চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।