খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গুলিতে নিহত ২

আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ

জমি সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রোববার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪) পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দের জের ধরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহতের ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এসবের জের ধরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ টেঁটা, বল্লম, দা-ছুরি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

 

এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হন সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও অলি আহামদ। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী, নবীনগর, বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।